Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার, ২১ মার্চ ২০২৬ সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদ ও সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। নির্ধারিত সময়ের অনেক আগেই সাধারণ মানুষ যমুনা প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে।

এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের প্রধান জামাতে অংশ নেন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। নামাজ শেষে প্রধানমন্ত্রী যমুনা অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

সকাল সাড়ে ৮টা থেকে যমুনা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে বিপুল জনসমাগম হয়। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সেখানে উপস্থিত হন। জনস্রোত হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত পৌঁছে যায় এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।