Web Analytics
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেছেন, জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশে জাতীয় ঐক্য অনুপস্থিত। শুক্রবার ডেইলি স্টার সেন্টারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘সফট পাওয়ারের মাধ্যমে জাতীয় সংহতি শক্তিশালীকরণ: জুলাই বীরদের স্বপ্নের দিকে একটি পথ নির্মাণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতে জাতীয় স্বার্থের মূল প্রশ্নে সব রাজনৈতিক দল অভিন্ন অবস্থানে থাকে, কিন্তু বাংলাদেশে তা নেই। তাঁর অভিযোগ, দেশীয় সুবিধাভোগী চক্র, ফ্যাসিবাদী নেক্সাস, বহিঃশক্তির অর্থায়ন ও ষড়যন্ত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে পরিকল্পিত বিভাজন তৈরি করা হচ্ছে। তিনি এই আন্দোলনকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের লড়াই হিসেবে বর্ণনা করেন।

দিলারা চৌধুরী বলেন, সামাজিক বিভক্তি, লোভ ও ব্যক্তিকেন্দ্রিক উচ্চাভিলাষ দেশকে দুর্বল করেছে এবং বহিঃশক্তির হস্তক্ষেপ সহজ করেছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকচিত্রী শহিদুল আলম, সংগীতশিল্পী আসিফ আকবর, বাপ্পি খান ও দিদার ভূঁইয়াসহ অন্যরা বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।