Web Analytics
চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরাইলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে বলে সোমবার রয়টার্সকে জানায় এক ইসরাইলি জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। ইসরাইলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মান পত্রিকা ‘ডাই ওয়েল্ট’-কে বলেন, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় প্রায় ১ হাজার ৬০০টি বৈরী সাইবার আক্রমণ নথিভুক্ত করা হয়েছিল, যা ২০২৬ সালের জুনে বেড়ে দাঁড়ায় প্রায় ৪ হাজার ৮০০-তে।

কারাদি জানান, এসব হামলা ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা, ছোট ও মাঝারি আকারের কোম্পানি এবং জনগণের ব্যবহৃত সিস্টেমগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। ছোট প্রতিষ্ঠানের মধ্যে আইন ও হিসাবরক্ষণ ফার্মগুলো আক্রান্ত হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে চালানো হামলাগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই।

রিপোর্টে বলা হয়, ইরান সাধারণত অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে এবং নিজেদের ওপর হামলার অভিযোগ তোলে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।