Web Analytics
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বুধবার মাশহাদে সাংবাদিকদের বলেন, ইরান কোনো দেশকে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র পরিবহন করতে দেবে না। তিনি হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে জানান, এই জলপথ বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আকরামিনিয়া বলেন, প্রণালিটির পশ্চিম অংশ ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে এবং পূর্ব অংশ ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এই সমন্বিত নিয়ন্ত্রণ ইরানের নজরদারি ও আধিপত্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও দাবি করেন, এই নিয়ন্ত্রণ থেকে এমন রাজস্ব আসবে যা ইরানের তেল আয়ের প্রায় দ্বিগুণ।

বিদেশি শক্তিগুলোকে সতর্ক করে আকরামিনিয়া বলেন, ইরান কোনোভাবেই মার্কিন অস্ত্র পরিবহন করতে দেবে না এবং আগের আঞ্চলিক ঘাঁটিগুলোর বেশির ভাগ অস্ত্র ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।