Web Analytics
নারায়ণগঞ্জের ফতুল্লার লাকিবাজার এলাকায় সোমবার সকালে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে শওকত মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। এটি গ্যাসের কারণে নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। সরেজমিনে দেখা যায়, ঘরের আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত থাকলেও দরজা-জানালা ভেঙে গেছে। স্থানীয়দের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের ৫৭ শতাংশ এবং তার তিন ছেলের ১৭ থেকে ২৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর একদিন আগে কুতুবপুরে একই ধরনের গ্যাস বিস্ফোরণে আরও পাঁচজন দগ্ধ হন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।