সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হতে আগামী বছর পর্যন্ত সময় লাগতে পারে।
আরামকোর কর্মকর্তারা জানান, প্রণালিতে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে—আগে যেখানে প্রতিদিন প্রায় ৭০টি জাহাজ চলাচল করত, বর্তমানে তা কমে মাত্র ২ থেকে ৫টিতে নেমে এসেছে। নাসের বলেন, বর্তমান অবস্থা চলতে থাকলে প্রতি সপ্তাহে বিশ্ববাজার প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেল হারাবে, যা জ্বালানি সরবরাহ ও দামের ওপর বড় প্রভাব ফেলতে পারে।
আরামকোর প্রধান অর্থ কর্মকর্তা জিয়াদ আল-মুরশেদ জানান, কোম্পানির কাছে প্রায় ২৫০ বিলিয়ন ব্যারেল সমমানের তেলের মজুত রয়েছে এবং বৈশ্বিক জ্বালানি চাহিদা মোকাবিলায় তারা প্রস্তুত।