Web Analytics
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে বিদ্যমান যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দৈনিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষেরই লাভ হবে না এবং সব পক্ষেরই উচিত যুদ্ধবিরতির প্রতি সম্মান জানানো ও সংঘাত এড়ানো।

তিনি আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এবং সেই গতি বজায় রাখা জরুরি। চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।

বেইজিংয়ের মতে, সংলাপ ও কূটনীতিই বর্তমান সংকট মোকাবিলার একমাত্র কার্যকর পথ এবং শান্তিপূর্ণ সমাধানই পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা করতে পারে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।