Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের এক ইঞ্চি ভূখণ্ডেও কাউকে আগ্রাসন চালাতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি জনগণও দেশপ্রেম ও ঈমানি শক্তি নিয়ে দাঁড়াবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংসদে একটি বিল এনেছে, তবে জামায়াত মাদক নিয়ন্ত্রণ নয়, সম্পূর্ণ নির্মূলের দাবি জানায়। তার মতে, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। সংসদে আলোচনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, একজন সদস্য বলেছেন সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে আসে; বিষয়টি সত্য হলে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।