ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত। শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, একজন ইসরাইলি মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর জন্য হাজারো লেবাননি মায়ের কাঁদা উচিত এবং পুরো লেবানন পুড়ে যাওয়া উচিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও বেন গভির লেবাননে আরও তীব্র হামলার জন্য চাপ দিয়ে আসছেন। তিনি বলেন, ইসরাইলকে বিশ্বকে জানাতে হবে যে তাদের সন্তানদের রক্ত ও নাগরিকদের নিরাপত্তা কোনো বলিদানের বিষয় নয়। কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও এক্সে লেখেন, এখন আগুন জ্বালিয়ে কথা বলার সময় এবং নরকের দরজা খুলে দেওয়ার সময়।
ইসরাইলি বাহিনী বর্তমানে দক্ষিণ লেবাননের একটি বড় এলাকা দখল করে রেখেছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সেখান থেকে সরে আসার কোনো ইচ্ছা তার নেই।