Web Analytics
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও মেখল ইউনিয়নের সারাং সড়কের আনন্দবাজার সেতুর নির্মাণকাজ দুই বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে এক দফা সময় বাড়ানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ সম্পন্ন করতে পারেনি। এতে শিক্ষার্থীসহ আশপাশের দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার আশ্বাস দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর পিলার নির্মাণ শেষ হলেও স্প্যানের কাজ ধীরগতিতে চলছে। সাম্প্রতিক বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় কাজ আরও জটিল হয়েছে। চলাচলের সুবিধার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছে, যা দিয়ে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার করছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ৩ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ৫৩৫ টাকার প্রকল্পটি ২০২৩ সালের ১০ অক্টোবর শুরু হয় এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। অতিবৃষ্টির কারণে ঢালাই কাজ বিলম্বিত হয়েছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন এবং দ্রুত সমাপ্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।