মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল আল-সাইয়েদ ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমান অধিকারের নীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি উভয় জনগোষ্ঠীর শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।
‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে পরিচিত ইসরাইল কেন তার পরিচয় পরিত্যাগ করবে—এমন প্রশ্নের জবাবে আল-সাইয়েদ বলেন, ফিলিস্তিনিদেরও এমন পরিবার রয়েছে যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পবিত্র ভূমিতে বসবাস করছে। তিনি বলেন, তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
আল-সাইয়েদ বলেন, ফিলিস্তিনিরা দেখছেন ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র সেই সম্প্রসারণে সমর্থন দিচ্ছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া উচিত এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও সমঅধিকার বিষয়ে অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো একটি জনগোষ্ঠীর বিরোধিতার বিষয় নয়।