Web Analytics
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন দলটির পক্ষে সনদে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এনসিপির স্বাক্ষরের মাধ্যমে জাতির প্রত্যাশা পূর্ণতা পেয়েছে এবং জুলাই জাতীয় সনদ সম্পূর্ণ হয়েছে। তিনি এনসিপিকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এই দলিল যেন মানবিক বাংলাদেশ গঠনে প্রতিটি পদক্ষেপে ভূমিকা রাখে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও জানান, আগামীকাল নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, তাদের দলের নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন এবং জনগণের আস্থা বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।