Web Analytics
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অন্তত সাতটি স্টারলিংক ডিভাইস জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ৪৯টি ঘরোয়া বোমা, দুটি কালাশনিকভ রাইফেল, ১৬টি পিস্তল, ৫০টি ম্যাগাজিন এবং ১,৫০০-এর বেশি গুলি।

পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকার পরিস্থিতি ২৬ দিনে গড়িয়েছে। চলমান সংঘাত ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে সরকার নজরদারি ও দমনমূলক ব্যবস্থা আরও জোরদার করেছে।

এই অভিযান ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের কঠোর নিরাপত্তা পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।