Web Analytics
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের ইরানি তহবিল ফেরত দেওয়া হবে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে তিনি বলেন, সমঝোতা স্মারকের সব ধারা ইরানের পক্ষে এবং আলোচনার ফল শিগগিরই স্পষ্ট হবে।

পেজেশকিয়ান আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি আগে ইরানের ওপর নানা বিধিনিষেধের কথা বলেছিলেন, এখন সেসব বিষয়কেই ইরানি জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি মন্তব্য করেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় সবচেয়ে অসন্তুষ্ট ব্যক্তি হবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের একমাত্র শর্ত হলো ইরানের পারমাণবিক বোমা না থাকা। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ধর্মীয় নির্দেশনার উল্লেখ করে জানান, ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের লিখিত শর্তে ইরান স্বাক্ষর করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।