মার্কিন ও ইসরাইলের আগ্রাসী হামলা এবং ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া ঘোষণা করেছে যে, তারা ইরান সংঘাত সমাধানে সহায়তা করতে প্রস্তুত। পাকিস্তান, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে সংঘাত নিরসনে প্রচেষ্টা চালাচ্ছে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইরান সংঘাত সমাধানে অবদান রাখতে প্রস্তুত এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, যদি রাশিয়ার সহায়তা প্রয়োজন হয়, তবে যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে তারা প্রস্তুত।
এই ঘোষণার মাধ্যমে রাশিয়া মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভূমিকা জোরদার করার ইঙ্গিত দিয়েছে, যেখানে একাধিক দেশ ইতোমধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে।