ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (১০ মার্চ) পাকিস্তান সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়, যা আল-জাজিরা সূত্রে প্রকাশিত। চিঠিতে শাহবাজ শরিফ প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সমবেদনা জানান।
শরিফ লেখেন, মোজতবা খামেনির নেতৃত্বে আগামী বছরগুলোতে ইরান শান্তি, স্থিতিশীলতা, মর্যাদা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই বার্তাটি ইরানের নেতৃত্ব পরিবর্তনের পর পাকিস্তানের আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।
কয়েকদিন আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর তেহরানে নতুন নেতৃত্বের সূচনা ঘটেছে।