Web Analytics
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক-কর্মচারীরা বকেয়া কোল ফেইস বোনাসের দাবিতে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। খনির প্রশাসনিক ভবনের করিডরে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। শ্রমিক নেতারা জানান, ২০১৫ সাল থেকে তারা নিয়মিত ফেইস বোনাস পাচ্ছেন, কিন্তু জানুয়ারিতে শেষ হওয়া ১৪০৬ নম্বর কোল ফেইসের বোনাস এখনো দেওয়া হয়নি।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ২০ মে পেট্রোবাংলার বোর্ড সভায় কর্মকর্তাদের বোনাস অনুমোদন হলেও শ্রমিকদের বোনাস অনুমোদন হয়নি। তারা হুঁশিয়ারি দেন, রোববারের মধ্যে বোনাস না পেলে ঈদের দিন খনি গেটেই নামাজ আদায় ও আন্দোলন চালাবেন। পরে শ্রমিক নেতারা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহ আলমের সঙ্গে বৈঠক করেন। এমডি শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বোনাস প্রদানের জন্য তিনি কাজ করছেন এবং রোববারের মধ্যেই তা দেওয়া সম্ভব হবে।

খনির কর্মকর্তারা জানান, এবার মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হওয়ায় বিলম্ব হচ্ছে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসির অধীনে ১,০৫৮ জন শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন এবং প্রত্যেককে ৭-৮ হাজার টাকা করে বোনাস দিতে প্রায় ১ কোটি টাকা প্রয়োজন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।