Web Analytics
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলাম সজীবকে পুলিশ হেফাজতে নেওয়া ও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় চলমান আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশের কাছে সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগ যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয় এবং পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান, কারও বিশেষ অধিকার নেই। তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে এবং সরকার সবসময় তৎপর থাকবে। বিরোধী দলের সভা-সমাবেশ করার অধিকার গণতন্ত্রের বিকাশে সহায়ক বলেও তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি বাড়ানো হয়। সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।