Web Analytics
বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখেন, সিলেট অঞ্চলের কয়েকজন সংসদ সদস্য তাকে স্বাগত জানাতে উপস্থিত আছেন। তখন তিনি বিরক্তি প্রকাশ করে জানতে চান, তারা সংসদে না গিয়ে কেন বিমানবন্দরে এসেছেন এবং তাদের সংসদে ফিরে যেতে বলেন। প্রধানমন্ত্রী সেদিন মৌলভীবাজারে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর বিকেলে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঢাকায় ফিরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সঙ্গে সঙ্গে সংসদে যোগ দিয়েছেন। তিনি আরও লেখেন, প্রধানমন্ত্রী সংসদকে শক্তিশালী ও কার্যকর করতে কাজ করছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ও সদর উপজেলায় দুটি অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং কয়েকটি গাছের চারা রোপণ করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।