Web Analytics
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) অভিযোগ করেছে, জাতীয় ঐক্যের কথা বললেও সরকার ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি বলে, সরকারের কর্মকাণ্ডে শরিক দলগুলোর মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরি হচ্ছে এবং এতে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে।

বিডিপি জানায়, বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি সরকারের আচরণ গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের মাধ্যমে ‘জামায়াত, এনসিপি এবং ৯ আদার্স’ শিরোনামে প্রচারিত বক্তব্যকে দলটি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতির পরিবেশ তৈরির উদাহরণ হিসেবে উল্লেখ করে। হেফাজতে ইসলামের মাধ্যমে জোটের ইসলামী দলগুলোকে সরিয়ে নেওয়া এবং নেতাদের আলাদাভাবে প্রলোভন দেখানোর অভিযোগও করা হয়।

বিডিপি চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান জনগণের গণরায়ের প্রতি সম্মান, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন এবং বিরোধীদের প্রতি গণতান্ত্রিক সহনশীলতার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক সংকট কাটাতে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারসহ সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় দলটি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।