Web Analytics
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবাহী একটি ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র। রোববার সকালে স্থানীয় সময় আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হওয়া জাফর এক্সপ্রেসের একটি শাটলে এ বিস্ফোরণ ঘটে। ট্রেনটিতে ঈদ ছুটিতে বাড়ি ফেরা নিরাপত্তা সদস্যরা ছিলেন।

বিস্ফোরণে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী ভেহিকল-বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) হামলা ছিল, যেখানে ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।