Web Analytics
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ৩ মে থেকে সারা দেশে বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, হাম রোগের ভয়াবহতা করোনার চেয়ে কোনো অংশে কম নয়। রোববার সকালে নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্ধারিত বয়সের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে এবং টিকার পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্ত্রী আরও জানান, আগামী রোববার থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ঘাটতি পূরণের কাজ চলছে। তিনি সবাইকে সহযোগিতা ও সচেতন হওয়ার আহ্বান জানান, যাতে সব শিশু টিকার আওতায় আসে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ায় জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।