Web Analytics
চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে লেবানন ও ইসরাইল আগামী ২৩ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পঞ্চম দফা বৈঠকে বসবে। যুক্তরাষ্ট্র এই আলোচনার মধ্যস্থতা করছে। এপ্রিল মাসে এই প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে চার দফা বৈঠক সত্ত্বেও যুদ্ধ বন্ধ হয়নি। আগের বৈঠকগুলোর আয়োজনও করেছিল ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে আসন্ন বৈঠক নিয়ে কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই বৈঠক উভয় সার্বভৌম সরকারকে স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা কমানোর বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

তবে পঞ্চম দফা আলোচনায় কোনো চূড়ান্ত চুক্তি হবে কি না, তা এখনো অনিশ্চিত।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।