‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম।
সভায় খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনা শেষে খসড়া আইনটিকে আরও যুগোপযোগী ও কার্যকর করার জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়। এসব সুপারিশ সংযোজন করে আইনটির খসড়া চূড়ান্ত করার বিষয়ে আবারও বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।