নেপালের জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে, যার মাধ্যমে নতুন সরকার গঠনের পথ খুলবে। তবে নবনির্বাচিত ২৬৫ জন সংসদ সদস্যের সামনে এখন বড় প্রশ্ন—তারা কোথায় বসবেন? গত বছর দেশজুড়ে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা সংসদ ভবনে আগুন লাগিয়ে দেয়, ফলে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এরপর অন্তর্বর্তী সরকার নতুন সংসদ ভবন নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে আরবান ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, চলতি মার্চের মাঝামাঝি সময়ে নতুন ভবনটি প্রস্তুত হবে। যদিও এর কাজ শেষ হওয়ার কথা ছিল গত অক্টোবরেই, এখনো তা সম্পূর্ণ হয়নি।
নতুন ভবন প্রস্তুত না হওয়া পর্যন্ত নবগঠিত সংসদের কার্যক্রম পরিচালনায় বাস্তবিক জটিলতা দেখা দিতে পারে।