Web Analytics
ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ট্রাম্পের মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

ব্রেইটবার্টের প্রতিবেদনে আমেদি ট্রাম্পকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করতে পারলে ট্রাম্প শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।

আমেদি বলেন, ট্রাম্প যখন প্রথম নির্বাচিত হয়েছিলেন, তখনকার অবস্থানে ফিরে যাওয়া উচিত। সে সময় ট্রাম্পের লক্ষ্য ছিল সব যুদ্ধ বন্ধ করা। আমেদির ভাষ্য অনুযায়ী, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধের ক্ষেত্রেও এই লক্ষ্য প্রযোজ্য হওয়া উচিত। তিনি ট্রাম্পের ২০২৪ সালের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।