Web Analytics
জাতীয় প্রেসক্লাবে সোমবার আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, সমুদ্রসীমা ও সামুদ্রিক সম্পদ সুরক্ষার ওপর গুরুত্ব দেন। আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজের আয়োজনে ‘নতুন বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষিতে বাংলাদেশ রাষ্ট্রে সার্বভৌমত্ব কৌশল’ শীর্ষক সভায় তারা বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক সক্ষমতা বৃদ্ধি জরুরি।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, আধুনিক যুগে প্রতিষ্ঠান, সম্পদ ও মানুষের চিন্তা-চেতনায় প্রভাব বিস্তারের মাধ্যমেও আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। বঙ্গোপসাগরে একাধিক পরাশক্তির আগ্রহের কথা উল্লেখ করে তিনি সক্ষমতা বৃদ্ধির কথা বলেন। তিনি আন্তর্জাতিক চুক্তি জনসম্মুখে আনা এবং সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানান। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিদেশি অস্ত্র ও প্রযুক্তিনির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর জোর দেন।

প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশ ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি শক্তিশালী গণতন্ত্র, বিরোধী দলের রাজনৈতিক পরিসর, সংখ্যালঘু অধিকার ও মানবাধিকার নিশ্চিতের কথা বলেন। তিনি বিমান শক্তি, ড্রোন উৎপাদন, ব্যালিস্টিক প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতির কথা উল্লেখ করেন। মেজর (অব.) ডেল এইচ খান নৌবাহিনীর আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি জাতীয় নীতির আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।