Web Analytics
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে শুক্রবার বিকেলে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলায় হালিম হাওলাদার (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুনবী সুমন হাওলাদার দীর্ঘদিন ধরে দেলোয়ারের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।

দেলোয়ার জানান, ১০ মে সুমন ও তার সহযোগীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে টাকা দাবি করেন। হালিম ৩ হাজার টাকা দিলেও তারা বাকি টাকা না দিলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। পরে ১৪ মে হালিম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের জেরে পরদিন সুমনের নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল হামলা চালায়। এতে হালিমকে পিটিয়ে হত্যা করা হয় এবং দেলোয়ার গুরুতর আহত হন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।