Web Analytics
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি দেখা দেওয়ায় প্রতিরক্ষাশিল্পকে দ্রুত উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। দ্য ওয়াশিংটন পোস্ট মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি স্মারকলিপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার প্রতিরক্ষা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের পাঠানো চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার জন্য উল্লেখযোগ্যভাবে দ্রুত ও আগ্রাসী সরবরাহসূচি তৈরির কথা বলেন। উৎপাদন বাড়ানোর পরিকল্পনা জমা দিতে কোম্পানিগুলোকে ২১ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

ফেইনবার্গ বলেন, বহু বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়; এখনই কর্মসূচির সময়সূচি নাটকীয়ভাবে কমিয়ে উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। গোলাবারুদের মজুত কমে যাওয়া নিয়ে আগে থেকেই প্রতিবেদন রয়েছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মজুত নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সেনাবাহিনীর কাছে বিপুল গোলাবারুদ রয়েছে এবং উৎপাদনও চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।