Web Analytics
ট্রাম্প প্রশাসন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য বেআইনিভাবে প্রকাশের অভিযোগে দুটি নতুন ফৌজদারি অভিযোগ এনেছে। সোমবার আদালতের সিলমোহরযুক্ত নথি প্রকাশের পর বিষয়টি জানা যায়। তবে নতুন মামলায় এখনো আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত কোমি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

গত অক্টোবরের এক আদালত নথিতে কৌঁসুলিরা অভিযোগ করেন, কোমি সংবাদমাধ্যমে তথ্য ফাঁসের জন্য এফবিআইয়ের সহকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। নথি অনুযায়ী, তিনি এক বা একাধিক সহযোগীর মাধ্যমে জাতীয় প্রতিরক্ষাসংক্রান্ত তথ্য একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদকের কাছে প্রকাশের নির্দেশ দেন। অভিযোগের সূত্র ২০১৬ সালের ৫ অক্টোবরের নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন, যা ইয়াহুর ইমেইল তথ্যপ্রবাহ স্ক্যানসংক্রান্ত ছিল।

কোমি এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর আইনজীবী প্যাট ফিটজেরাল্ড অভিযোগকে দুর্বল আখ্যা দিয়ে বলেন, সরকার এর আগে একই ঘটনা দুবার তদন্ত করেও অভিযোগ আনেনি। তাঁর ভাষ্য, কৌঁসুলিরা গ্র্যান্ড জুরির অনুমোদন না নিয়ে ‘ক্রিমিনাল ইনফরমেশন’ প্রক্রিয়ায় এগিয়েছেন। ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক ট্রেভর ম্যাকফ্যাডেন মামলাটি তদারক করছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।