প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে শনিবার ভোরে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি এলাকা থেকে ১৯৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
এর আগে একই অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের তথ্য জানায় ইউএসজিএস। এর উৎপত্তিস্থল ছিল পোর্ট-অলরি থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটির জন্য ইউএসজিএস ‘গ্রিন’ সতর্কতা জারি করে, যা তুলনামূলকভাবে হালকা কম্পনের ইঙ্গিত দেয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।