Web Analytics
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল হিমারদিঘী আমতলী কেরানিরটেক বস্তিতে অভিযান চালালে মাদক কারবারিরা পুলিশকে ঘিরে ফেলে ও হামলার চেষ্টা চালায়। এতে কনস্টেবল আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, জাহানারা ইসলাম ও এসআই (নিরস্ত্র) নুরে আলম আহত হন। পরে পুলিশ শাহীন আহমেদ রিজভী, সোহেল, রায়হান, রওশন আরা, সুমি আক্তার, নূরজাহান ও বিউটি আক্তারকে গ্রেপ্তার করে। তবে ওই এলাকার শীর্ষ মাদক কারবারি রুনা আক্তার পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার শাহীন আহমেদ রিজভী টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ও গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।