Web Analytics
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত এবং প্রায় ২০ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের নির্বিচার গুলি আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশী সম্পর্কের চরম লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, সীমান্তে বারবার হত্যাকাণ্ড ঘটলেও বাংলাদেশ সরকার কার্যকর কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, ফলে সীমান্তবাসীর জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। তারা বলেন, চোরাকারবারি ও মাদক সমস্যা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মোকাবিলা করা উচিত, গুলি করে নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর সংলাপ, যৌথ টহল ও তথ্য আদান-প্রদান বাড়ানোর আহ্বান জানানো হয়।

এবি পার্টি সরকারকে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন, দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত ও সীমান্তে নাগরিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের উন্নত চিকিৎসার আহ্বান জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।