Web Analytics
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত তিন মাসে কুকুরের কামড়ে ৭৪ জন চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিড়ালের কামড়ের ঘটনাও ঘটছে, তবে আলাদা করে হিসাব রাখা হয় না। জানুয়ারিতে ১৭ জন, ফেব্রুয়ারিতে ৩১ জন এবং মার্চে ২৬ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের মতে, রাস্তাঘাটে চলাচলের সময় হঠাৎ বেওয়ারিশ কুকুর আক্রমণ করছে, ফলে পথচারীরা ঝুঁকিতে পড়ছেন। এলাকাবাসী বলছেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা ও তাদের আক্রমণাত্মক আচরণ বেড়েছে। পোষা বিড়ালের কামড়ের ঘটনাও উপেক্ষিত থাকছে।

স্থানীয়দের অভিযোগ, আগে উপজেলা ও পৌরসভার উদ্যোগে কুকুরকে ভ্যাকসিন দেওয়া হতো, এখন সেই কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ডা. নাজমুল হাসান জানান, অসতর্ক চলাফেরার কারণে কামড়ের ঘটনা বাড়ছে, তবে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত আছে। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।