Web Analytics
বাংলাদেশ ব্যাংক বিদেশে ভিসা বন্ড বা সিকিউরিটি ডিপোজিটের অর্থ পাঠানোর অনুমতি দিয়েছে। সোমবার জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বিদেশি ভিসা পাওয়ার শর্ত হিসেবে কোনো ব্যক্তি যদি ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট জমা দিতে বাধ্য হন, তবে ব্যাংকগুলো আবেদনকারীর পক্ষে সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এই উদ্যোগের লক্ষ্য হলো ভিসা আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমানো এবং পুরো প্রক্রিয়াটি সহজ করা।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে, যেখানে প্রয়োজনীয় অর্থ প্রিলোড থাকবে। যাদের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তারা ভ্রমণ কোটার আওতায় পুনরায় অর্থ লোড করতে পারবেন। তবে এই অর্থ শুধুমাত্র ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের জন্যই ব্যবহার করা যাবে।

খাত সংশ্লিষ্টদের মতে, নতুন এ নীতির ফলে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশে ভিসা প্রক্রিয়ায় আর্থিক গ্যারান্টি বা সিকিউরিটি ডিপোজিটের প্রয়োজন হয়, সেখানে বাংলাদেশি আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।