Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র আদৌ আগ্রহী কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ইরান প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইরানিরা ভালো যোদ্ধা নয়, তবে তারা দক্ষ আলোচক। ট্রাম্প আরও দাবি করেন, চুক্তির জন্য অনুরোধ করছে ইরান, তিনি নন।

তিনি জানান, গত শনিবার হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টা সময় দেন। এরপর সোমবার তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং ইরানের জ্বালানি স্থাপনায় পরিকল্পিত হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।

এদিকে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।