Web Analytics
নিউইয়র্কে রোববার বিকেলে অনুষ্ঠিত এক সমাবেশে প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরামের নেতারা গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশটি গণভোটের রায় বাস্তবায়ন ও ‘মব’ নৈরাজ্য বন্ধের দাবিতে আয়োজিত হয়।

জাগপা যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, প্যাট্রিয়টস অব বাংলাদেশের সভাপতি আবদুল কাদের এবং জেএসএফের চেয়ারম্যান হাজী আনোয়ার হোসেন সরকারের বিরুদ্ধে ভারতের প্রভাবাধীন শাসন ও বাকস্বাধীনতা হরণের অভিযোগ তোলেন। তারা বলেন, জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের গণতন্ত্র ও মর্যাদার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গড়ে তোলা জরুরি।

বাংলাদেশ ফোরামের চেয়ারম্যান সাংবাদিক দীপু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, মানবাধিকারকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।