Web Analytics
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন, আর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের তুলনায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০৬টি কমেছে।

গত বছর ৩৪৫টি প্রতিষ্ঠানে শতভাগ পাস ছিল, যা এ বছর কমে ১৩৯টিতে দাঁড়িয়েছে। বিপরীতে, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ২০২টি থেকে বেড়ে ২৯৩টিতে হয়েছে। শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন; তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে পরীক্ষা হয়। ২ জুলাই শুরু হওয়া পরীক্ষা বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডে পিছিয়ে যায় এবং ওই বোর্ডের পরীক্ষা ৯ সেপ্টেম্বর শেষ হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।