Web Analytics
পদ্মা ব্যারাজ (প্রথম পর্যায়) প্রকল্পে বৃহস্পতিবার প্রকল্প পরিচালক হিসেবে হাসান মাহমুদকে নিয়োগ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। পদ্মা ব্যারাজ বাস্তবায়নে ধীরগতি নিয়ে আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের একদিন পর এই নিয়োগ দেওয়া হয়। ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছিল, একনেকের অনুমোদনের তিন মাসের বেশি সময় পার হলেও প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্প পরিচালক, উপপরিচালক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় কার্যক্রম কার্যত স্থবির ছিল। পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, জনবল নিয়োগের অর্গানোগ্রাম অনুমোদিত হলেও পিডি নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের মতবিরোধে জটিলতা তৈরি হয়। এতে পরামর্শক নিয়োগও ঝুলে আছে।

৩৪ হাজার ৫০০ কোটি টাকার সাত বছরমেয়াদি প্রকল্পটি ১৩ মে একনেকে অনুমোদন পায়। সরকারের দাবি, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৬ জেলার ১৬৩ উপজেলায় পানি সংকট মোকাবিলা, মৃতপ্রায় নদী পুনরুজ্জীবন, সেচ উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে। প্রকল্প প্রস্তাবে প্রায় ৯ লাখ ২৭ হাজার স্থায়ী কর্মসংস্থানের কথাও রয়েছে। বিশেষজ্ঞরা আন্তর্জাতিক মানের কারিগরি ও পরিবেশগত সমীক্ষার পরামর্শ দিয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।