Web Analytics
সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান ছেড়ে দেবে না। আল-জাজিরাকে তিনি বলেন, তেহরান এখন এই সমুদ্রপথকে কৌশলগত প্রতিরোধের প্রধান হাতিয়ার হিসেবে দেখছে। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভবিষ্যৎ হামলা ঠেকানোই ইরানি নেতৃত্বের প্রধান লক্ষ্য।

মিডল ইস্ট ইনস্টিটিউটের ফেলো আইর বলেন, এই লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হিসেবে ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে বিবেচনা করছে। তাই দর-কষাকষির কোনো বিনিময়ের অংশ হিসেবেও তেহরান এই নিয়ন্ত্রণ ছাড়বে না বলে তিনি মনে করেন।

আইরের ভাষ্য, বিশ্ব অর্থনীতির ক্ষতি সীমিত রাখতে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে অন্তত স্বল্প মেয়াদে হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ মেনে নিতে হতে পারে। তিনি আরও বলেন, কূটনীতির কেন্দ্র ওয়াশিংটন থেকে উপসাগরীয় দেশ ও ইরাকের দিকে সরে যাচ্ছে। প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন অনিচ্ছুক ও অক্ষম বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।