Web Analytics
ডোনাল্ড ট্রাম্প ঘোষিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত হওয়ার পর হরমুজ প্রণালিতে ১ হাজার ৬০০ বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে শুরু হওয়া এই অভিযান মাত্র ৪৮ ঘণ্টা স্থায়ী হয় এবং এর মধ্যে মাত্র দুটি জাহাজ নিরাপদে পার হতে পারে। অভিযান বন্ধ হয়ে যাওয়ায় হাজারো নাবিক ও শিপিং কোম্পানি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

লস অ্যাঞ্জেলেস বন্দরের নির্বাহী পরিচালক জিন সেরোকা বলেন, প্রমাণিত শান্তি চুক্তি ছাড়া শিপিং কোম্পানিগুলোর আস্থা ফিরবে না। তিনি জানান, মার্কিন সামরিক সহায়তার আশ্বাস থাকলেও কোনো কোম্পানি তাদের কার্গো বা কর্মীদের ঝুঁকিতে ফেলতে রাজি নয়। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১২০টি জাহাজ চলাচল করা এই ২১ মাইল দীর্ঘ প্রণালিতে গত দুই মাস ধরে কার্যত স্থবিরতা চলছে। বিমা কোম্পানিগুলো যুদ্ধকালীন ক্ষতির দায় নিতে অস্বীকৃতি জানানোয় আর্থিক ঝুঁকি বেড়েছে।

ইরান ঘোষণা করেছে, তারা ‘পার্সিয়ান গাল্ফ স্ট্রেট অথরিটি’ গঠন করেছে, যা টোল ও নিয়মকানুন নিয়ন্ত্রণ করবে। যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের এ নিয়ন্ত্রণের কোনো আইনি অধিকার নেই। আইএমও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ৩২টি জাহাজ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ জন নিহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।