Web Analytics
মোহাম্মদ ইসহাক সরকার ও তারেক এ. আদেল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হচ্ছেন বলে রোববার দলটির একাধিক সূত্র জানিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের গড়ে তোলা দল এনসিপির পুনর্গঠিত কমিটি চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য কমিটিটি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের হাতে রয়েছে। দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।

ইসহাক সরকার আগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির আংশিক আহ্বায়কের দায়িত্বে আছেন। তারেক আহমেদ আদেল এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনসিপির ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিব থাকবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হচ্ছেন। পর্ষদের অন্য সদস্যরা বিশেষায়িত উপকমিটির নেতৃত্ব দেবেন। দলটিতে ৩০ থেকে ৩৫টি কেন্দ্রীয় বিশেষায়িত সেলও রাখা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।