Web Analytics
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ এবং ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার এ প্রস্তাব দেন। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে তুলে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি অর্থনীতি মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় প্রস্তাবিত পদক্ষেপে ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও তাইওয়ানও অন্তর্ভুক্ত। ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ, চীন ও সিঙ্গাপুরের পণ্যে ২০ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের ক্ষেত্রে প্রস্তাবিত সর্বোচ্চ হার ১৫ শতাংশ।

গ্রিয়ারের ভাষ্য, বহু বাণিজ্যিক অংশীদার মজুরি ও শ্রম অধিকার সংকুচিত করা, আর্থিক সহায়তা এবং বাজার বিকৃতকারী উপকরণসহ শিল্পনীতি গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করছে। পারস্পরিক বাণিজ্য চুক্তিতে পৌঁছালে কয়েকটি দেশের শুল্কহার কমানোর সুযোগ রাখা হয়েছে। চীনের প্রায় ৩০ বিলিয়ন ডলারের ভোক্তাপণ্যকে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাবও রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।