Web Analytics
এবি পার্টির চেয়ারম্যান ও ১০ দলীয় জোটের ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনি প্রচার শুরু করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে হামলা হচ্ছে, ঢাকায় নারীদের ওপর আঘাত করা হয়েছে এবং চট্টগ্রামে অভিযানে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। তার দাবি, প্রার্থীদের, কর্মীদের ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে তারা নির্বাচনে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হবেন।

মঞ্জু বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তন ছাড়া স্থানীয় উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই ১০ দলীয় জোট সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেওয়া একটি দল আলোচনায় ভিন্নমত দিয়েছে। প্রবাসীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, যেন তারা দায়িত্বশীলভাবে ভোট দেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেনী শহর শাখা শিবিরের সভাপতি ওমর ফারুক। এতে জামায়াত ও অন্যান্য দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।