Web Analytics
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সব ১২৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতীতের নির্বাচনী সহিংসতার অভিজ্ঞতা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

কুমিল্লা জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার মোট ১,৪৯১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৩৪টি ঝুঁকিপূর্ণ এবং ২২৭টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। এ প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন জানান, নির্বিঘ্ন ভোটগ্রহণের জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, র‌্যাব ও নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।