Web Analytics
সরকার দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা সোমবার পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তাঁদের বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং কোন বিভাগে ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ রয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে এবং বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে পরবর্তী গেজেটে এটি প্রকাশের অনুরোধ করা হয়েছে। কর্মকর্তা-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে হালনাগাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।