Web Analytics
বাংলাদেশ সরকার বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ২০টি ইলিশসমৃদ্ধ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে যাতে জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত বন্ধ থাকে। এছাড়া প্রজনন মৌসুমে ৩০ জুন পর্যন্ত ২২ দিন জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মন্ত্রী আরও জানান, বৈশাখ মাসে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর দপ্তর।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।