Web Analytics
পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগে ভাইয়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাজধানীর উত্তরা এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বাদী শাহ নেওয়াজ আহাম্মদ অভিযোগ করেন, তুরিন আফরোজ প্রভাব খাটিয়ে ও জালিয়াতির আশ্রয় নিয়ে তাদের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন। তিনি নকল হলফনামা তৈরি করে মালিকানা দাবি করেন, বাদীর মায়ের ফ্ল্যাটে প্রবেশ করে তাকে নির্যাতন করেন এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে যান। মামলায় আরও বলা হয়েছে, তুরিন আফরোজ বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল মাহমুদ রায়হান আদালতে তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।