Web Analytics
চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে। সোমবার নগরীর নিউ মার্কেট মোড়সংলগ্ন দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়ে প্রকাশ্যে আসেন নেতাকর্মীরা। উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত উল আনাম ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ সেখানে সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করেন। পরে লালদিঘির পাড়ে প্রায় ১৫–২০ জন নেতা-কর্মী মুজিবের ভাস্কর্য ধুয়ে-মুছে পরিষ্কার করেন। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও প্রকাশের পর এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দেন। পুলিশ জানিয়েছে, এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মতে, আওয়ামী লীগের কার্যক্রম আইনত নিষিদ্ধ।

এই ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে, যদিও আইনশৃঙ্খলা বাহিনী এখনো কোনো পদক্ষেপ নেয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।