Web Analytics
২৪ ঘণ্টার ব্যবধানে উত্তর ইউরোপের বিভিন্ন অঞ্চলে বোলো ও অস্টেন নামের দুটি ঝড় আঘাত হেনে অন্তত একজনের মৃত্যু ঘটিয়েছে এবং দেড় লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন করেছে। রোববার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির কর্তৃপক্ষ বিদ্যুৎ বিপর্যয়ের তথ্য জানায়। ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয় এবং কোথাও কোথাও মোবাইলফোন নেটওয়ার্ক ব্যাহত হয়।

স্কটল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে গাছ ভেঙে পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। মধ্য স্কটল্যান্ডে গাছ পড়ে আরও দুই নারী আহত হয়েছেন। পশ্চিম স্কটল্যান্ডের আর্গিল অ্যান্ড বুট এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। গাছ ও বিদ্যুতের তার উপড়ে পড়ায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন সড়ক এবং রেলপথ বন্ধ হয়। মেট অফিস মানুষকে যথাসম্ভব ঘরে থাকার পরামর্শ দিয়েছে।

ফ্রান্সে অস্টেনের তীব্রতার সময় শনিবার প্রায় ২ লাখ ৮৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়; রোববার দুপুরেও প্রায় ৫৯ হাজার বাড়িতে সরবরাহ স্বাভাবিক হয়নি। জার্মানির ফ্রাইবুর্গ-ব্রাইসগাউ ও আশপাশে প্রায় ১০ হাজার বাড়ির বিদ্যুৎ বন্ধ থাকায় প্রধান হাসপাতালটি শুধু জরুরি রোগীদের চিকিৎসার সিদ্ধান্ত নেয়। বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।